ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামের নামে মানুষ হত্যাকারী বেহেস্তে যাবে না

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা কখনো বেহেস্তে যাবে না। মঙ্গলবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের জঙ্গিবাদ রোধে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশজুড়ে চলে হত্যা ও নির্যাতন। বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন করে।
উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি শেখ হাসিনা। জনসভায় ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।