ঢাকাMonday , 29 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ২ সপ্তাহ পর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার ৮

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহ আগে মধ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতির নিখোঁজ ফেরির আট যাত্রীকে ডিঙি নৌকায় ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
৫০ জন লোক নিয়ে দুই সপ্তাহ আগে এমভি বুটিরায়োই নামের ফেরিটি নিখোঁজ হয়। নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আকাশ থেকে ডিঙি নৌকায় ভাসতে দেখে একটি মাছ ধরার নৌকায় আট জনকে তুলে নেওয়া হয়।
সোমবারও তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। তল্লাশি ও উদ্ধারাভিযানে সাহায্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম নিউ জিল্যান্ড ও ফিজি। উদ্ধারকারীরা বলছেন, নিখোঁজ ব্যক্তিদের এখনো সাগরে জীবিত অবস্থায় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তল্লাশি অভিযানে রোববার সকালে নিউ জিল্যান্ডের একটি সামরিক বিমান ১৬ ফুটের একটি ডিঙি নৌকায় কয়েকজনকে ভাসতে দেখে। প্রথমে তারা জীবিতের সংখ্যা সাত জন বললেও নৌকাটিতে আট জন লোক ছিল। বিমান থেকে তাদের জন্য প্রয়োজনীয় জিনিস ও রেডিও সরবরাহ করা হয়। একই দিন কয়েক ঘণ্টা পরে একটি মাছ ধরার নৌকায় তাদের তুলে নেওয়া হয়।
নিউ জিল্যান্ডের উদ্ধার সমন্বয় কেন্দ্রের জন অ্যাশবি বলেছেন, এমভি বুটিরায়োই ফেরিতে থাকা দুটি ডিঙির একটিতে এই আট জনকে পাওয়া গেছে বলে তার ধারণা। তবে আরেকটি ডিঙির শেষ অবস্থা কী, তা এখনো জানা যায়নি। তা ছাড়া এমভি বুটিরায়োই ফেরি ও সেটির অন্য যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তাও অনিশ্চিত।