ঢাকাFriday , 26 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারা-জানভি বন্ধু থেকে শত্রু!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলা হয়ে থাকে, শোবিজ অঙ্গনে বন্ধুত্ব নাকি বেশিদিন স্থায়ী হয় না। আজ বন্ধু তো কাল শত্রু! এমনটাই ঘটেছে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ও শ্রীদেবী কন্যা জানভি কাপুরের মধ্যে। ভালো বন্ধু থেকে তারা নাকি শত্রুতে পরিণত হয়েছেন।
চলতি বছর সারা ও জানভির বলিউডে অভিষেক হচ্ছে। অভিষেক কাপুরের কেদারনাথ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন সারা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের বিপরীতে ধড়ক সিনেমায় অভিনয় করছেন জানভি কাপুর। মারাঠি সাইরাত সিনেমার রিমেক এটি। এ বছরের ২০ জুলাই মুক্তি পাবে জানভি অভিনীত এই সিনেমা।
এরই মধ্যে সারা ও জানভির মধ্যে তুলনা শুরু হয়েছে। তৈরি হয়েছে তাদের ফ্যান ক্লাব। আর ভক্তদের খুশি করতে পরস্পরের বিরোধীতা শুরু করেছেন সারা-জানভি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানায়, বলিউডে যারা কূটবুদ্ধি করেন তারা সব সময় এ দুজনকে ঘিরে থাকেন। তারা ভালো করেই জানেন, কোনটি কাজ করবে আর কোনটি করবে না এবং কীভাবে সব সময় খবরে থাকা যায়। তাদের কিছু লোক দেখানো উপদেষ্টা রয়েছে, যারা তাদের ঘনিষ্ঠ। বন্ধুত্ব নয়, দুজনকে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা প্রকাশের উপদেশ দেন তারা। কারণ সমসাময়িক অভিনয়শিল্পীর চেয়ে প্রতিযোগী হিসেবেই ভক্ত ও মিডিয়া তাদের দেখতে পছন্দ করবে।