ঢাকাFriday , 26 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তানহাকে নিয়ে ডেটিংয়ে যাবেন আসিফ

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু। বেশ কিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ করেছেন ‘ভালো থেকো’। ২০১৬ সালে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন গুণী এই নির্মাতা। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। আগামী ২ ফেব্রুয়ারি এটি মুক্তি পাচ্ছে।
এদিকে সিনেমা মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে এর একটি গান। ‘হিল’ শিরোনামের গানটি ২১ জানুয়ারি ইউটিউবে প্রকাশ করা হয়। স্যাভি ও গোপিকার কণ্ঠে গাওয়া গানে দেখা গেছে তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজকে। ‘তোকে নিয়ে ডেটিং যাব বাইকে চড়ে, পোলাপাইন হবে জেলাস ঢাকা শহরে’ এমন কথার গানটি লিখেছেন জাহিদ হাসান অভি। এর নৃত্য পরিচালনা করেছেন আরিফ রহমান। সুর-সংগীত করেছেন কলকাতার স্যাভি।
‘ভালো থেকো’ সিনেমায় অভিনয় করেছেন আরেফিন শুভ, তানহা তাসনিয়া, আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ। ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর রাজধানীর উত্তরার আপন ঘরসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হয়। এছাড়া নেপালেও দুটি গানের দৃশ্যায়ন করা হয়েছে। ‘ভালো থেকো’ নির্মিত হয়েছে দি অভি কথাচিত্রের ব্যানারে।