ঢাকাFriday , 26 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নো এন্ট্রি’র সিক্যুয়েলে রণবীর-অর্জুন!

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় দুই বলিউড অভিনেতা রণবীর সিং ও অর্জুন কাপুর। গুন্ডে সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। বক্স অফিসে ব্যর্থ হলেও এতে এই দুজনের অভিনয় দর্শকের মনে ধরেছিল। আবারো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা।
বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা নো এন্ট্রি। আনিস বাজমী পরিচালিত কমেডি ঘরানার সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। এরপর কেটে গেছে এক যুগ। অবশেষে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। এখন চলছে অভিনয়শিল্পী বাছাই পর্ব। শোনা যাচ্ছে, নো এন্ট্রি’র সিক্যুয়েলে এন্ট্রি নিতে যাচ্ছেন রণবীর-অর্জুন।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘নতুন খবর হলো, প্রেম চরিত্রে রণবীর সিংকে নেয়ার কথা চলছে, যেটিতে সালমান খান অভিনয় করেছিলেন। অন্যদিকে কৃষাণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন কাপুর। এই চরিত্রটি রূপায়ন করেছিলেন অনিল কাপুর। রণবীর সম্মতি দিলেই অন্যান্য চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন তা চূড়ান্ত করা হবে।’
নো এন্ট্রি সিনেমায় অভিনয় করেন সালমান খান, অনিল কাপুর, ফারদীন খান, বিপাশা বসু, লারা দত্ত, এশা দেওল, সেলিনা জেটলি প্রমুখ। সিক্যুয়েলটিতেও সালমানকে নেয়ার জন্য কয়েক বছর অপেক্ষা করেছেন পরিচালক আনিস বাজমী ও প্রযোজক বনি কাপুর। কিন্তু বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় সম্মতি দেননি টাইগার জিন্দা হ্যায় অভিনেতা। পরবর্তীতে অক্ষয় কুমারকে নেয়ার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু তিনিও ব্যস্ত থাকায় বিকল্প হিসেবে রণবীর ও অর্জুনকে বেছে নেয়া হয়েছে বলে জানা গেছে।