ঢাকাWednesday , 24 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাম চরণের নায়িকা স্নেহা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক রাম চরণ। তেলেগু ভাষার অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। দক্ষিণের প্রথম সারির অধিকাংশ অভিনেত্রী তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এবার তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী স্নেহা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বোয়াপাতি শ্রীনু পরিচালিত নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন রাম-স্নেহা। ভারতের হায়দরাবাদে এর শুটিং শুরু হয়েছে। প্রথম লটের প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন স্নেহা। কয়েকদিন আগে এতে চুক্তিবদ্ধ হন এই অভিনেত্রী। এর মধ্য দিয়ে তিন বছর পর তেলেগু সিনেমায় ফিরছেন তিনি।
রাম চরণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কয়েদি নং ১৫০’। গত বছর ১১ জানুয়ারি এটি মুক্তি পায়। এতে বিশেষ একটি চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এছাড়া এ অভিনেতার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাঙ্গাথালাম ১৯৮৫’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। এটি পরিচালনা করেছেন সুকুমার। আগামী ৩০ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।