ঢাকাSunday , 14 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

Link Copied!

2ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিতব্য ৪৯তম সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্রাজুয়েট ও পদক বিজয়ীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর বুধবার পর্যন্ত যথাযথ নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করা যাবে। আগে এ সময় ছিল ১১ ডিসেম্বর পর্যন্ত।
ঢাবি ৪৯তম সমাবর্তন আগামী ১৩ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুকদের ফরম পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে সংগ্রহ করে পূরণের পর রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আগামী ৩১ ডিসেম্বর বুধবারের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
জনতা, সোনালী এবং অগ্রণী ব্যাংকের ঢাবি ক্যাম্পাস শাখায় রেজিস্ট্রেশন ফিস জমা দেয়া যাবে।