ঢাকাWednesday , 24 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

Link Copied!

জাবি সংবাদদাতা : আগামী ৩১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে (প্রশাসন ভবনের তৃতীয় তলা) উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে।
সাক্ষাৎকারের সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন থেকে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) ও রেজিস্ট্রার অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে।