ঢাকাTuesday , 23 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যাথুসের পর ছিটকে পড়লেন কুশল পেরেরা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইনজুরির মড়ক যেন লেগেই আছে শ্রীলঙ্কা দলে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দল থেকে ছিটকে পড়ে কলম্বোতে ফিরে গেছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার সাইড স্ট্রেইন চোটের কারণে দলের বাইরে চলে গেছেন দলটির আরেক আক্রমণাত্মক ব্যাটসম্যান কুশল পেরেরা। ত্রিদেশীয় সিরিজে তার পরিবর্তে শ্রীলঙ্কা দলে যুক্ত হবেন ধনঞ্জয়া ডি সিলভা।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েন কুশল পেরেরা। জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কানদের ওই ম্যাচে জয় এনে দিতে ওপেনিংয়ে নেমে ৪৯ রানের চমৎকার ইনিংসটি আসে তার ব্যাট থেকে। সাইড স্ট্রেইন চোটের কারণে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তাই ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দর্শক হিসেবেই খেলা দেখা লাগতে পারে তার।
কুশল পেরেরার পরিবর্তে বদলি হিসেবে আসা ধনঞ্জয়া ডি সিলভাও ভারত সফরের সময় ইনজুরিতে পড়েছিলেন। ১৭ ওয়ানডে, ৭টি টি-টোয়েন্টি ও ১১টি টেস্ট খেলা ধনঞ্জয়া সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা শিবিরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। চলমান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে এক জয় ও দুই পরাজয় ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা। এর সঙ্গে দলের সেরা খেলোয়াড়দের ইনজুরি বড় চিন্তায় ফেলেছে দলটির নতুন কোচ চন্ড্রিকা হাথুরুসিংহেকে।