ঢাকাTuesday , 23 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলকে হারিয়ে দিল সোয়ানসি সিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এবার জায়ান্ট ক্লাব লিভারপুলকে হারিয়ে দিল সোয়ান সিটি। লিগে টানা চার জয়ের পর সোয়ানসি সিটির মাঠে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লিভারপুল। এরই মাঝে ৪০তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার অ্যালফি মসনের গোলে লিগে তৃতীয় হার নিশ্চিত হয় অল রেডদের।
আগের ম্যাচে চলতি মৌসুমে উড়তে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল লিভারপুল। ঘরের মাঠে আনফিল্ডে পেপ গার্দিওলার দলটিকে হারিয়ে দিয়ছিল ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। রোমাঞ্চকর সেই জয়ের পর ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। অথচ সোয়ানসি সিটি বিপক্ষে আগের ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল অলরেডসরা।
ইংলিশ লিগের ম্যাচে এ হারে ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।