ঢাকাTuesday , 23 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলছি না আমি সতী সাবিত্রী

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জেরিন খান। ‘আকসার-টু’ নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে তাকে। এ অভিনেত্রী দাবি করেন, সিনেমার প্রায় প্রতিটি দৃশ্যে তাকে খোলামেলা পোশাক পরাতে চেয়েছিলেন নির্মাতা, যাতে অতিরিক্ত মশলা যোগ হয়। তারা চাইতেন তিনি নিজেকে খোলামেলাভাবে তুলে ধরুক। শুধু তাই নয়, সিনেমায় অকারণে চুমুর দৃশ্য রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছেন জেরিন। এ নিয়ে নির্মাতাদের সঙ্গে তার মনোমালিন্য হয়।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে জেরিন অভিনীত ১৯২১। সিনেমার প্রচারে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় খোলামেলা চরিত্রে অভিনয় প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে। জেরিন বলেন, ‘আমি বলছি না এটি আমার ব্যাপারে সবার ভুল ধারণা। যখন কোনো অভিনয়শিল্পী নির্দিষ্ট চরিত্রে অভিনয় করেন এবং সেটি ভালো ব্যবসা করে, সবাই তা থেকে অর্থ উপার্জন করতে চায়। তখন একই ধরনের চরিত্রের প্রস্তাব দেয়া হয়। লক্ষ্যটা কী হবে এটা আপনার ওপর নির্ভর করবে। যেটি আমি আকসার-টু সিনেমার ক্ষেত্রে করেছি এবং আমাকে সেভাবেই বলা হয়েছিল। কিন্তু দিন শেষে সেটি সম্পূর্ণ ভিন্ন ছিল।’
‘আকসার-টু’ থেকে শিক্ষা পেয়েছেন জেরিন খান। তবে এখনো খোলামেলা চরিত্রে অভিনয় করতে আপত্তি নেই তার। কিন্তু সেজন্য তার রয়েছে শর্ত। এ অভিনেত্রী বলেন, ‘বলছি না আমি সতী সাবিত্রী ধরনের অভিনেত্রী। খোলামেলা বা অন্যান্য ধরনের চরিত্রে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। যতক্ষণ পর্যন্ত সেটি আপত্তিকর না হয়। প্রথম দিনেই বিষয়টি পরিষ্কার হওয়া উচিৎ। সিনেমার প্রয়োজনে কী করতে হবে তা আগেই বলে দিতে হবে, এটি যেন সিনেমার শুটিংয়ের মাঝে সারপ্রাইজ হয়ে না আসে।’