ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টিতেও পাকিস্তানের ছন্নছাড়া ব্যাটিং

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছন্নছাড়া ব্যাটিং করেছে পাকিস্তান। যার খেসারত দিয়েছে ৫-০ ব্যবধানে সিরিজ হেরে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিল সফরকারীরা। কিন্তু সেখানেও তাদের উন্নতি হয়নি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটায় ছন্নছাড়া ব্যাটিং করে হার মেনেছে ৭ উইকেটের ব্যবধানে।
রোবববার সকালে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। রানসংখ্যা তিন অঙ্কের নিচেই থাকতে পারত, যদি বাবর আজম ও হাসান আলী হাল না ধরতেন। ৫৩ রানেই ৭ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলেন বাবর ও হাসান। পাকিস্তানের ১০৫ রানের মধ্যে তাদের দুজনের রান ৬৪! বাবর ৪১ বলে ১ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন। আর হাসান আলী ১২ বলে ৩ ছক্কায় করেন ২৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
বল হাতে নিউজিল্যান্ডের সেথ রানসি ও টিম সউদি ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন মিচেল স্যান্টনার। ১টি করে উইকেট নিয়েছেন কিচেন ও মুনরো।
১০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। কিন্তু কলিন মুনরো, টম ব্রুস ও রস টেলরের ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। মুনরো ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন। ব্রুস ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৬ রান। আর রস টেলর ১৩ বলে ২২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
পাকিস্তানের রুম্মন রাইস ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন। শাদাব খান ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ১টি উইকেট। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন কলিন মুনরো।