ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির জসীম উদ্দীন হল অ্যালামনাইর পুনর্মিলনী ১০ ফেব্রুয়ারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী ১০ ফেব্রুয়ারি হতে যাচ্ছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব ও স্মৃতিচারণ হবে। বিকেলে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন থাকবে হলের খেলার মাঠে।
হলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিতে নিবন্ধন ফি- ১ হাজার টাকা। স্ত্রী/সন্তানের জন্য ৫০০ টাকা। নিবন্ধনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি। গত শুক্রবার হল প্রভোস্ট কক্ষে বিশেষ সভায় পুনর্মিলনী নিবন্ধনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
সভায় অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে বেশকিছু সিদ্ধান্ত হয়। পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্যুভেনির ‘নিমন্ত্রণ’। এতে হল-জীবনের স্মৃতি প্রকাশিত হবে। লেখা ও ছবি পাঠানোর ঠিকানা- kjhaadu@gmail.com।
বিস্তারিত জানতে শেখ সোহেল রানা টিপু-০১৭১১০৬২৪৩৯, কামাল হোসেন-০১৭৩৯৩৬০১০২, নূরনবী সিদ্দিক সুইন-০১৭১১২৮১২৮৫, উবায়দুল্লাহ বাদল-০১৬১৫০৬১৫২৬, রাসেল খান-০১৬২২৪৫১৮৬৮, সোহেল মামুন-০১৭১১০৫৮২৪৬, সুলাইমান নিলয়-০১৭৭০৭০১০৭৯, রবি- ০১৭৩৪২২৩০০৪ এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।