ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপাশার আবারও মা হওয়ার গুঞ্জন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালের এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। এরপর থেকে প্রায়ই তার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও প্রতিবারই বিষয়টি অস্বীকার করেছেন এ অভিনেত্রী। তবুও তাকে ঘিরে এ ধরনের গুঞ্জন থামছেই না।
সম্প্রতি স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে একটি স্পা সেন্টারে গিয়েছিলেন বিপাশা। এ সময় ঢিলেঢালা পোশাক পরেছিলেন তিনি। এছাড়া গাড়িতে বসা অবস্থায় নাকি তার বেবি বাম্প দেখা যায়। এরপরই এই তারকার মা হওয়ার গুঞ্জন শুরু হয়। এদিকে নিজের ৩৯তম জন্মদিনে বিপাশা জানান, করণ তাকে এমন একটি উপহার দিয়েছেন যা কয়েকদিনের মধ্যেই তিনি পাবেন। তবে কী উপহার দিয়েছেন তাৎক্ষণিকভাবে জানাতে রাজি হননি এ অভিনেত্রী। এর আগে বিপাশা জানিয়েছিলেন, বিয়ের দুই বছর পূর্ণ হলে মা হওয়ার কথা ভাববেন তিনি। মজার বিষয় হলো, কয়েকমাস পরেই এ তারকা দম্পতির বিয়ের দুই বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই দুই দুই চার মিলিয়ে বিপাশার মা হওয়ার গুঞ্জনটা এবার বেশ জোরালো।
কিন্তু আবারো এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপাশা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন: ‘আবারো আশ্চর্য হলাম! যখন গাড়িতে বসে ছিলাম আমার কোলে একটি ব্যাগ ছিল। আর তাতেই কিছু মিডিয়া আমার মা হওয়ার গুঞ্জন শুরু করে দিলো। আমি অন্তঃসত্ত্বা নই। বিরক্ত লাগছে। ধৈর্য্য ধরুন। এটা তখনই হবে যখন আমরা চাইব।’