ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ইউলিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। বয়স ৫২ বছর তবুও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এ অভিনেতা। যদিও অনেকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এর মধ্যে রয়েছেন ইউলিয়া ভান্তুর। অনেকদিন ধরেই রোমানিয়ান এ মডেল-গায়িকার সঙ্গে সালমানের প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে।
খুব শিগগির মনীশ পালের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে ইউলিয়াকে। এ নিয়ে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। তখন সালমানের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ইউলিয়া বলেন, ‘আমি এই বিষয়টি শুনেছি। এর বেশির ভাগই সত্য নয়। কিন্তু সবাইকে তো আর গল্প তৈরি থেকে বিরত রাখতে পারব না। সালমানের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে আমার জানা নেই জীবন আমাকে কোথায় নিয়ে যাবে। তিন বছর আগেও নিজেকে নিয়ে অনেক পরিকল্পনা করেছি, কিন্তু যেমনটা চেয়েছি তার অনেকটাই হয়নি। সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না। যা ভাগ্যে আছে তাই হবে।’
তিনি আরো বলেন, ‘আমি কখনো ভারতে কাজের জন্য আসার পরিকল্পনা করিনি। সালমান আমার ভালো বন্ধু, তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন এবং গান গাইতে অনুপ্রেরণা দিয়েছেন। কখনো ভাবিনি হিন্দিতে গান গাইব। কিন্তু তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। তার জন্যই গান গাওয়া শুরু করেছি। বলিউড নিয়েও আমার কোনো পরিকল্পনা ছিল না।’