ঢাকাMonday , 22 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার বছর পর বলিউডে ফিরছেন রাকুল

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন রাকুল প্রীত সিং। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর কেটে গেছে চার বছর। দীর্ঘ এ বিরতি ভেঙে বলিউডে ফিরছেন রাকুল।
রাকুল অভিনীত দ্বিতীয় বলিউড সিনেমা ‘আইয়ারি’। আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, পূজা চোপড়া প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে।
দ্বিতীয় সিনেমা মুক্তির আগেই বলিউডের তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাকুল। নাম ঠিক না হওয়া এ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন। চলতি বছরের মাঝামাঝিতে এর শুটিং শুরুর কথা রয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রাকুল অভিনীত আলোচিত তেলেগু সিনেমা ‘স্পাইডার’। এতে তিনি দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ১৫০ কোটি রুপি। বর্তমানে তামিল ও তেলেগু ভাষার আরো দুটি সিনেমা রাকুলের হাতে রয়েছে।