ঢাকাSunday , 21 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তির সাক্ষাৎকার স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’ এর অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। রোববার সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল।
অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও প্রযুক্তি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। সাক্ষাৎকারের নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান আরো জানান, ৩টি সরকারি ও ৩টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষে ভর্তি পরীক্ষা নেয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ। ৫ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রযুক্তি ইউনিটের ৯৬০টি আসনের বিপরীতে ৪ হাজার ৪৭০ শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৩ হাজার ৯৫২ জন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৮৬১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭২ দশমিক ৩৯ ভাগ।