ঢাকাSaturday , 20 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরিয়ারকে ছুঁয়ে এনামুলের রেকর্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি ছিল শাহরিয়ার নাফিসের। ২৯ ইনিংসে জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে পেয়েছিলেন এক হাজার রান। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ৩৫ রানের ইনিংস খেলার পথে এনামুল হক পূর্ণ করেছেন ওয়ানডে ক্রিকেটে এক হাজার রান। ২৯ ইনিংসে মাইলফলকে পৌঁছে এনামুল ছুঁয়েছেন শাহরিয়ার নাফিসকে।
৯৬৯ রান নিয়ে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন এনামুল। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলা ডানহাতি এ ওপেনার ৩১ রান তুলে পৌঁছেন মাইলফলকে। আকেলা ধনাঞ্জয়ার বলে চার মেরে ২৯ থেকে ৩২ এ পৌঁছান এ এনামুল।তবে মাইলফলক ছোঁয়া ইনিংসটিকে বড় করতে পারেননি। থিসারা পেরেরার শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন ৩৫ রানে।
শাহরিয়ার ও এনামুলের পর দ্রুততম সময়ে হাজার রানে পৌঁছান ইমরুল কায়েস ও নাসির হোসেন। দুজনেরই লেগেছিল ৩৪ ইনিংস।