ঢাকাSaturday , 20 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরান হাশমির ‘চিট ইন্ডিয়া’

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ইমরান হাশমি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন তিনি। এবার তার প্রযোজনা প্রতিষ্ঠান ইমরান হাশমি ফিল্মস থেকে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এ অভিনেতা।
সিনেমার নাম চিট ইন্ডিয়া। এতে তুলে ধরা হবে ভারতীয় শিক্ষা ব্যবস্থার দুনীর্তি। এটি পরিচালনা করবেন গুলাব গ্যাং খ্যাত নির্মাতা সৌমিক সেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি শিক্ষার্থী এবং যুবক এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। এই ধরণের চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি এটি আমার সিনেমা ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।’
ইমরান হাশমি ছাড়াও সিনেমাটির সহ প্রযোজনায় থাকবে টি-সিরিজ ও এলিপসিস এন্টারটেইনমেন্ট। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চিট ইন্ডিয়া সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।