ঢাকাSaturday , 20 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবে বিয়ে করছেন কঙ্গনা?

Link Copied!

বিনোদন ডেস্ক : গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। এরপর বলিপাড়ায় আনুশকার সমসাময়িক অভিনেত্রীদেরও বিয়ে গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুরও নাকি খুব শিগগির বিয়ে করছেন।
সম্প্রতি ‘ইন্ডিয়াস নেক্সট সুপারস্টার’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তাকে ঘিরে বিয়ের গুঞ্জন না শোনা গেলেও প্রেমের সম্পর্কের কারণে অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। তার প্রেমের গল্প সম্পর্কে জানতে চাইলে এ অভিনেত্রী মজার ছলে বলেন, ‘আমার প্রেমের গল্প তো সব পত্রিকাতেই লেখা হয়ে গেছে।’
কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসছেন এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, ‘আমি জানি না কেন আমাদের সমাজে ৩০ বছর বয়স হলেই মেয়েদের বিয়ের কথা বলা হয়। এটি খুবই দুঃখজনক। খুব তাড়াতাড়ি আমার বিয়ে হচ্ছে না। এমনকি আমার বয়সও ৩০ হয়নি।’
কঙ্গনার পরবর্তী সিনেমা মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি। বর্তমানে এটির শুটিং করছেন তিনি। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।