ঢাকাThursday , 18 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উড়তে থাকা বার্সাকে থামাল এস্পানিওল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গত আগস্টে সবশেষ স্পানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর বলতে গেলে এক প্রকার হারের স্বাদই ভুলে গিয়েছিল কাতালান ক্লাবটি। তবে কোপা দেল’রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে এবার উড়তে থাকা বার্সেলোনাকে ১-০ ব্যবধানে হারিয়ে মাটিতে নামিয়ে এনেছে কাতালান ক্লাব এস্পানিওল।
নতুন কোচ আরনেস্তো ভালভর্দের অধীনে এই প্রথম কোপা দেল’রের ম্যাচে হারল বার্সা। সব প্রতিযোগিতায় টানা ২৯ ম্যাচে অপরাজিত থেকে হারের স্বাদ পেয়েছে এবার সব প্রতিযোগাতায় শিরোপার দৌড়ে থাকা ক্লাবটি।
গতকাল রাতে এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না লুইস সুয়ারেজে। ফলে ম্যাচের প্রথমার্ধেই বেশ ভুগতে দেখা যায় ব্লুগ্রেনাদের। আক্রমণের ধার বাড়াতে ৬০তম মিনিটে কার্লোস আলেনাকে বসিয়ে লুইস সুয়ারেজকে নামান কোচ।
ম্যাচের ৬২ মিনিটে গোলের সহজতম সুযোগটি নষ্ট করেন মেসি। এস্পানিওলের ডি-বক্সে সার্জিও রবের্তো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের স্পট কিক বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়েগো লোপেস। সব মিলিয়ে দিনটি বার্সেলোনার ছিল না ।
ম্যাচের শেষ সময়ে বার্সার সমর্থকদের হতাশ করে এস্পানিওল। ৮৮তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে নাভারোর পাস পেয়ে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন এস্পানিওলের স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দো। আগামী সপ্তাহে ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও ফিরতি লেগে ঘরের মাঠে বার্সা জ্বলে উঠবে বলে বিশ্বাস দলটির ভক্তদের।