ঢাকাWednesday , 17 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পাষাণ’ এখন সেন্সরে

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের তরুণ নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন ‘পাষাণ’ নামে চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার চিত্রনায়ক ওম।
এ ছাড়া বিপাশা কবিরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটির শুটিং বেশ আগে শেষ হয়েছে। সম্প্রতি এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়। সেন্সর বোর্ড সূত্রটি জানান, সম্প্রতি ‘পাষাণ’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। সিনেমাটি খুব শিগগির সেন্সরে প্রদর্শিত হবে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মিশা সওদাগর, শিমুল খানসহ আরো অনেকে অভিনয় করেছেন। ২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। এর সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ।
নির্মাতা সৈকত নাসির এর আগে ‘দেশা দ্য লিডার’, ‘হিরো ৪২০’ নামে সিনেমা নির্মাণ করেন। মুক্তির পর এ দুটি সিনেমা দর্শকদের বেশ প্রশংসা কুড়ায়।