ঢাকাWednesday , 17 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কাকেও হারিয়ে দিল আফগান যুবারা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল আফগানিস্তানের যুবারা। সেই ম্যাচে তারা বাংলাদেশকেও হারিয়ে দিয়েছিল। এরপর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নাস্তানাবুদ করে জয় তুলে নেয়।
আজ বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে তারা। তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানের ৮৬, দারউইশ রাসুলির ৬৩ ও ইকরাম আলীর ৫৫ রানে ভর করে ২৮৪ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার জন্য নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮ ওভারে ২৩৫ রান। সেই রান তাড়া করতে নেমে ৩৭.৩ ওভারে ২০২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে আফগানিস্তানের যুবারা জয় পায় ৩২ রানে।
এই জয়ের ফলে ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।