ঢাকাWednesday , 17 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবসরে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো অবসর ঘোষণা করেছেন। যদিও ২০১৫ সাল থেকে তিনি কোনো ফুটবল খেলছেন না। রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার এক টুইট বার্তায় রবার্তো লিখেন, ‘সে থেমে গেছে। এখানেই শেষ। আমরা ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন ইভেন্ট করব এবং অবশ্যই আমরা ব্রাজিল দলের সঙ্গে কিছু করতে যাচ্ছি।’
৩৭ বছর বয়সী রোনালদিনহো ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলে ছিলেন। ২০০৬ সালে বার্সেলোনার হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর।
১৯৮৭ সালে মাত্র ৭ বছর বয়সে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর ইয়ুথ টিমের হয়ে খেলতে শুরু করেন রোনালদিনহো। সেখানে তালিম নেওয়ার পর ১৯৯৮ সালে গ্রেমিওর হয়ে তার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়। ওই ক্লাবটির হয়ে আলো ছড়িয়ে ২০০১ সালে তিনি ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেন। এরপর ২০০৩ সালে তাকে দলে ভেড়ায় স্প্যানিম জায়ান্ট বার্সেলোনা। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি খেলেন বার্সেলোনায়। বার্সায় পাঁচ বছরের ক্যারিয়ারে তিনি দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন।
২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এসি মিলানের হয়ে খেলেছেন। সেখানে খেলাকালিন ২০১০-১১ মৌসুমে তিনি ইতালিয়ান সিরি’আ লিগের শিরোপাও জিতেছিলেন। ২০১১-২০১২ পর্যন্ত তিনি ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোর হয়ে খেলেন। এরপর অ্যাটলেটিকো মিনেইরো (২০১২-২০১৪), মেক্সিকোর কোয়েরেতারো (২০১৪-২০১৫) ও ফ্লুমিনেসের (২০১৫) হয়ে খেলেন।
২০১৫ সাল থেকে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকা রোনালদিনহো আজ বুধবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।