ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাতেন : কাজল

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কাজল। বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের একজনও তিনি। এ অভিনেত্রীর মতে, এই সফলতার মূল রহস্য তার আত্মত্যাগ ও শৃঙ্খলা। আর এর সম্পূর্ণ কৃতিত্ব তার মাকে দিয়েছেন কাজল।
ষাট-সত্তর দশকের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী তনুজা। তারই মেয়ে কাজল। স্বাভাবিকভাবেই পারিবারিক অবস্থা খারাপ ছিল না। বাড়ি ভর্তি ছিল কাজের মানুষ। কিন্তু তারপরও কাজল যখন ছোট ছিলেন তাকে দিয়ে ঘর মোছাতেন এবং বাথরুম পরিষ্কার করাতেন তার মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কাজল।
কাজল বলেন, ‘যখন ছোট ছিলাম আমার মা আমাকে দিয়ে ঘর মোছাতেন এবং বাথরুম পরিষ্কার করাতেন। তিনি বলতেন, যদি কখনো তোমার বাড়িতে কাজের মানুষ না থাকে নিজেই বাড়ি ঘরের যত্ন করতে পারবে। আমি এগুলো করতাম, যা আমাকে কাজের মূল্যবোধের শিক্ষা দিয়েছে। কোনো কাজই ছোট নয়, সবাইকে সম্মান করা উচিৎ। এমনকি আমার সন্তানদেরও ঘর ঝাড়ু দিতে বলি, যেন তারা পরিবেশ নোংরা না করার শিক্ষা পায়।’