ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানীর আবেগঘন মুহূর্ত

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানী মুখার্জির দীর্ঘ দিনের বন্ধু ডিজাইনার সব্যসাচী মুখার্জি। প্রায়ই সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরে ক্যামেরাবন্দি হন এ অভিনেত্রী। এবার সব্যসাচীর ডিজাইন করা গহনা পরে হাজির হবেন তিনি।
সম্প্রতি মুম্বাইতে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করেন রানী। এ সময় সব্যসাচী তার ডিজাইন করা চমৎকার এক জোড়া কানের দুল উপহার দেন রানীকে। উপহার পেয়ে আবেগী হয়ে পড়েন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে রানী ও সব্যসাচীর কাছের এক ব্যক্তি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা জানি, সব্যসাচীর ডিজাইন করা গহনা বিশ্বজুড়ে সামাদৃত। রানীকে দেয়া দুল জোড়া তাকে ভীষণ মানিয়েছে। রানীর পরবর্তী সিনেমা হিচকির জন্যও শুভকামনা জানান সব্যসাচী। এ সময় রানী খুবই আবেগী হয়ে পড়েন।’
রানী অভিনীত পরবর্তী সিনেমা ‘হিচকি’। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এর ট্রেইলার। এতে ‘টোরেটে সিনড্রম’ আক্রান্ত ন্যাইনা মাথুর নামের এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে তিন বছরের বিরতি ভেঙে বলিউডে ফিরছেন রানী।