ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৌহিদ-আফিফের নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় যুবাদের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুতে নামিবিয়াকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশি যুবারা। আজ দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয় রাখল দলটি। টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পথে কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে ৬৬ রানে হারিয়েছে সাইফ হাসানের দল।
ওভালের লিঙ্কন গ্রাউন্ডে টস হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয়েছে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। ৫ উইকেট নিয়ে কানাডা যুবাদের ইনিংস ধসিয়ে দেন আফিফ হোসেন।
জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরভাবেই এগোচ্ছিল কানাডা অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। তবে দলীয় ৩৩ রানেই তাদের ব্যাটিং লাইনে আক্রমণ করে বসেন বাংলাদেশি অলরাউন্ডার আফিফ হোসেন। তার অফস্পিনে পথ হারিয়ে মাহিদুল ইসলাম অনিকের হাতে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন ওপেনার রানধির সানদু। দলীয় ৭৮ রানে আফিফের দ্বিতীয় শিকার হোন প্রনভ শর্মা। তবে ওয়ানডাউনে নেমে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আরসালান খান। ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রানের ইনিংসটি খেলেন দলীয় এ অধিনায়ক। ১০৮ বলে ৪ টি চারে এ ইনিংস খেলে আফিফের বলে মাহিদুল ইসলামের হাতে তালুবন্দি হোন তিনি।এছাড়া দলটির হয়ে আকাশ গিল ২২ ও কেভিন সিং ২৪ রান করেন। ২৬ রানে অপরাজি ছিলেন কাভিয়ান নারেস।
বল হাতে ৫ উইকেট নিয়ে কানাডার টপ অর্ডারে বিপর্যয়ে ডেকে আনেন আফিফ হোসেন। দুটি উইকেট পান হাসান মাহমুদ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন কাজী অনিক, রবিউল হক ও সাইফ হাসান।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই ওপেনার পিনাক ঘোষকে হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলীয় ২৯ রানে অধিনায়ক সাইফ হাসানের আউটে সেই বিপদ বাড়তে থাকে। তবে তৌহিদ হৃদয়কে নিয়ে বাংলাদেশের বিপর্যয় সামাল দেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। ৩ রানের জন্য ফিফটি হাতছড়া করেন নাঈম। ব্যক্তিগত ৪৭ রানে রোমেল শাহজাদের শিকার হয়েছেন তিনি। তবে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে অনেকদূর এগিয়ে দেন তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। তাদের ১১১ রানের জুটিতে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ দিকে ১৯ রান করেন আমিনুল ইসলাম।
কানাডা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫টি উইকেট নেন ফয়সাল জামখান্দি। এছাড়া একটি করে উইকেট নেন রোমেল, গিল ও জোশি।
ব্যাট হাতে ফিফটির পর বল হাতে ৫ উইকেটের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার আফিফ হোসেন।