ঢাকাMonday , 15 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনফিল্ডে ম্যানসিটিকে হারিয়ে দিল লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিগে চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুঁটছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে তারা। কিন্তু আনফিল্ডে গতকাল রাতে লিভারপুলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে আবারও হেরে গেল পেপ গার্দিওলার দল।
ইংলিশ লিগে গতকাল রাতে লিভারপুলের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ ব্যবধানে হেরেছে ম্যানসিটি। এ নিয়ে আনফিল্ডে টানা পাঁচ লিগ ম্যাচে হেরেছে সিটিজেনরা।
ঘরের মাঠে গতকাল রাতের ম্যাচে লিভারপুলের হয়ে একটি করে গোল করেন অ্যালেক্স অক্সালেড চেম্বারলেইন, রবার্তো ফিরমিনহো, সাদিও মানে এবং মোহাম্মদ সালাহ। অন্যদিকে চলতি মৌসুমে দারুন ফর্মে থাকা ম্যানসিটির হয়ে একটি করে গোল করেন লেরেয় সান, বেরনার্দো সিলভা ও ইলকাই গানদোগান।
ইংলিশ লিগে এ হারের পর ২৩ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৪৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
২৩টি করে ম্যাচ খেলা লিভারপুল ও চেলসির পয়েন্টও সমান ৪৭। তবে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে অলরেডসরা। ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহাম হটস্পার। গতকাল রাতে বোর্নমাউথের মাঠে ২-১ গোলে হারা আর্সেনাল ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।