ঢাকাSaturday , 13 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার স্বপ্নের বাড়ি

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। সম্প্রতি একটি বিলাসবহুল বাড়ি কিনেছেনপদ্মাবতী অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন দীপিকা। এটি শুধু কিনে রাখার জন্য নয়। নতুন এ বাড়িতে অবসর সময় কাটাতে চান এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘দীপিকা লন্ডনে তার স্বপ্নের বাড়ি কিনেছেন। এটা তার অবসর কাটানোর জায়গা। পদ্মাবতী সিনেমা মুক্তির পর অন্য প্রজেক্ট শুরুর আগ পর্যন্ত সেখানে অবসর সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি।’
সূত্রটি আরো জানায় পদ্মাবতী সিনেমা নিয়ে বিতর্ক ও তাকে দেয়া হুমকির কারণে বেশ চাপে রয়েছেন এ অভিনেত্রী। সূত্রটি বলেন, ‘বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে দীপিকার এখন বিশ্রাম প্রয়োজন। এ জন্য এখন তার লন্ডনের বাড়িটি প্রয়োজন। এটি একান্তই তার নিজের বাড়ি। এখানে শুধু তিনি নিজে সময় কাটাবেন।’