ঢাকাFriday , 12 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনায় যোগ দিলেন মিনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আক্রমণের পাশাপাশি রক্ষণেও কোনো দূর্বলতায় রাখতে চাচ্ছে না ইউরোপের জায়ান্ট ক্লাব বার্সেলোনা। নেইমারের শূন্যতা পূরণ করতে কয়েকদিন আগেই ফিলিপ কুতিনহোকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। এবার মাত্র ১১.৮ মিলিয়ন ইউরোতে কলম্বিয়ান ডিফেন্ডার জিরে মিনাকে দলে নিয়েছে ন্যু ক্যাম্পের ক্লাবটি।
পালমেইরাসে থেকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে মিনাকে দলে নিয়েছে বার্সেলোনা। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, মিনা ইউরোপে ফুটবলার হিসেবে উন্নতির লক্ষ্যে বার্সেলোনায় এসেছেন। ডিফেন্ডার হিসেবে রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করাতেও বেশ পারদর্শি মিনা। দক্ষিণ আমেরিকায় অঞ্চলে ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোলদাতার মধ্যে তিনি অন্যতম।
দীর্ঘদিন ধরে বার্সেলোনার রক্ষণভাগে দায়িত্ব পালন করছেন জাভিয়ের মাশ্চেরানো। গুঞ্জন রয়েছে চলতি ট্রান্সফার মৌসুমেই নাকি বার্সেলোনা ছেড়ে চাইনিজ ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তিনি। বার্সেলোনা ছাড়তে পারেন স্যামুয়েল উমতিতিও। ফরাসি এই সেন্টার-ব্যাকের সঙ্গে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের যোগাযোগ আছে বলে গুঞ্জন আছে। তাই রক্ষণে শূন্যতা পূরণ করতেই কলম্বিয়ান এ তারকাকে দলে নিয়েছে বার্সেলোনার কর্তা ব্যক্তিরা।