ঢাকাFriday , 12 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হানিমুনে গিয়ে বিপাকে পাওলি

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। এপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। দুই দেশেই রয়েছে তার জনপ্রিয়তা। গত ডিসেম্বরে প্রেমিক অর্জুন দেবকে বিয়ে করেন এ অভিনেত্রী। এরপর স্বামীকে নিয়ে হানিমুনে যান।
কিন্তু হানিমুনে গিয়ে বিপাকে পড়েছেন পাওলি দাম। সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে সেরম্যাটে অবস্থিত সুইস স্কি রিসোর্টে অবস্থান করছিলেন তারা। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন নব দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করছিলেন এ অভিনেত্রী।
গত কয়েকদিন তুষারপাতে রিসোর্টের আশেপাশে বরফ জমে যায়। এতে ম্যাটারহর্ন (আল্পস পর্বতমালায় অবস্থিত) পর্বতের তুষারধ্বসের সম্ভাবনা তৈরি হয়। ফলে দ্রুত সকল পর্যটককে রিসোর্ট ছাড়ার পরামর্শ দেয়া হয়। এদিকে তীব্র তুষারঝড়ের কারণে রাস্তা ঘাট ও রেললাইনও বন্ধ। বিপাকে পড়েন পর্যটকরা। এর মধ্যে পাওলি-অর্জুনও ছিলেন। অবশ্য এখন নিরাপদেই রয়েছেন তারা। বুধবার হেলিকপ্টারে করে অনেকের সঙ্গে তাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।