ঢাকাFriday , 12 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুমকির পর সালমানের শুটিং সেটে দুষ্কৃতিকারী

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পীদের হুমকি পাওয়ার বিষয়টি নতুন নয়। গত বছর পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হত্যার হুমকি দিয়েছিল একটি সংগঠন। তবে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের।
এদিকে সম্প্রতি অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দেয় একজন আন্ডারগ্রাউন্ডের ডন। কিন্তু তাতে পাত্তা দেননি সালমান। গত মঙ্গলবার রেস-থ্রি সিনেমার শুটিং করছিলেন সালমান খান। হঠাৎ করেই বেশ কিছু পুলিশ তাড়াহুড়ো করে শুটিং সেটে প্রবেশ করেন এবং জানান, কয়েকজন বন্ধুকধারী সেখানে প্রবেশ করেছেন। এরপর সালমান নিরাপত্তার জন্য দ্রুত তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে চলে যান। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বৃহস্পতিবার হত্যার হুমকির পর রাজস্থান থেকে মুম্বাইয়ে চলে আসেন সালমান। কারণ এখানে তিনি নিজেকে বেশি নিরাপদ মনে করেন। এরপর সোমবার পুলিশ এ অভিনেতাকে সতর্ক করেন- আরো তিনজন ব্যক্তি সালমানকে হত্যার হুমকি দিয়েছে। এ ছাড়া একদল দুষ্কৃতিকারী শুটিং সেটের পাশে হট্টগোলের চেষ্টা করছে। এ কারণে এই অভিনেতাকে বাড়তি নিরাপত্তাও দেয়া হয়।
শুটিং সেটের একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ফিল্ম সিটির শুটিং সেটে পুলিশ এসে সালমান ও রমেশ তিওরানিকে জানান, দ্রুত শুটিং বন্ধ করতে হবে এবং যত দ্রুত সম্ভব এ অভিনেতাকে বাড়ি নিতে হবে। ছয়জন পুলিশের সঙ্গে সালমান অন্য একটি গাড়িতে রওনা হন। তার গাড়িটি অন্য একদল পুলিশ বাড়িতে পৌঁছে দেয়।’