ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম প্রেমে ব্যর্থ রজনীকান্ত

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বিশ্বজুড়ে তার রয়েছে অগণিত ভক্ত। ব্যক্তিজীবনে অনেকটাই সফল তিনি। কিন্তু জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়েছেন এ অভিনেতা।
প্রথম প্রেমের অভিজ্ঞতা প্রসঙ্গে রজনীকান্ত বলেন, ‘হ্যাঁ, আমিও প্রেমে পড়েছিলাম। কর্ণাটকে স্কুলে পড়ার সময় আমার এই অভিজ্ঞতা হয়। আমি এটি ভুলতে পারিনি। প্রথম ভালোবাসা সবার হৃদয়ে থাকে। অনেকে তাদের প্রথম ভালোবাসায় সফল হয়, আবার অনেকে ব্যর্থ হয়। আমি প্রথম ভালোবাসায় ব্যর্থ হয়েছি।’
সম্প্রতি সাউথ ইন্ডিয়ান আর্টিস্ট অ্যাসোসিয়েশন (এসআইএএ)বা নাদিগড় সঙ্গম-এর আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা জানান রজনীকান্ত। মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। নাদিগড় সঙ্গম’র নতুন ভবন নির্মাণে অর্থ সংগ্রহের জন্য এর আয়োজন করা হয় বলে জানা গেছে। সেখানে রজনীকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা কমল হাসান।