ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই নায়িকার দ্বন্দ্ব সিনেমা বন্ধ!

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। কয়েকদিন আগেও তাদের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এখন নাকি এ দুজনের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত জাহান, সায়ন্তিকা ব্যানার্জি ও বাংলাদেশের শাকিব খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক রাজীব বিশ্বাস। দুই নায়িকার মধ্যে সেই সময় সম্পর্কটা বেশ মধুর ছিল। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে তাদের সম্পর্ক খারাপের দিকে মোড় নিয়েছে। এখন নাকি পরস্পরের সঙ্গে কথাও বলেন না এ দুই অভিনেত্রী। এদিকে সিনেমার এখনো কিছু শুটিং বাকি রয়েছে। দুই নায়িকার দ্বন্দ্বের কারণে তাদের শিডিউলও পাচ্ছেন না পরিচালক।
রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমাটির নাম ‘মাস্ক’। তবে নাম প্রসঙ্গে এ নির্মাতা জানিয়েছিলেন, সিনেমার জন্যে সিক্রেট মিশন, বিদ্রোহী ও মাস্ক- এ তিনটি নাম ভাবা হয়েছে। এর মধ্যে ‘মাস্ক’ নামটি এগিয়ে রয়েছে। এটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।