ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিসাসের সভাপতি হিমেল, সম্পাদক নিলয়

Link Copied!

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলানিউজের জাবি প্রতিনিধি নূর আলম হিমেল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের আব্দুল্লাহ আল মামুন নিলয় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক বশির আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে কার্যকরী পরিষদে সহসভাপতি দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি প্লাবন তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ পদে প্রথম প্রহরের তৌকির রহমান, দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের এস এম আলমগীর মিজান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রাইমনিউজের সুমি আক্তার, দৈনিক মানবজমিনের রাহুল এম ইউসুফ ও বাংলাদেশ প্রতিদিনের শরিফুল ইসলাম সীমান্ত।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাবিসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে জাবিসাসের সাবেক কমিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।