ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালকে রুখে দিল ‘পুঁচকে’ নুমানসিয়া

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুই-দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের শেষ ষোলোতে জিনেদিন জিদানের দলকে রুখে দিয়েছে স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় টায়ারের দল নুমানসিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে ফিরতি লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে রিয়াল জিতেছিল ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে জিদানের দল।
ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন লুকাস ভাসকেজ। প্রথমার্ধের শেষ মিনিটে গোলটা শোধ করেন নুমানসিয়ার গুইলেরমো। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ভাসকেজ পূরণ করেন জোড়া গোল, রিয়াল এগিয়ে যায় ২-১ গোলে। তবে ৮২ মিনিটে গুইলেরমোর জোড়া গোলে আবার সমতায় ফেরে অতিথিরা।
যোগ করা সময়ে লাল কার্ড দেখেন নুমানসিয়ার কালভো স্যানরোমান। তবে রিয়ালের মাঠ থেকে দারুণ ড্র নিয়ে ফিরতে সমস্যা হয়নি অতিথিদের। লা লিগায় বছরের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। এবার তারা ‘পুঁচকে’ নুমানসিয়ার বিপক্ষেও জিততে পারল না।