বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনস। এতে ডেনেরিস টারগারিয়ান চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন এমিলিয়া ক্লার্ক। বিশ্বজুড়ে এখন তার লাখো ভক্ত। এ অভিনেত্রীর ভক্তের তালিকায় এবার যুক্ত হলো অভিনেতা ব্র্যাড পিটের নাম। এমিলিয়ার সঙ্গ পেতে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ১ কোটি টাকা) পর্যন্ত খরচ করতে রাজি হয়েছেন এ অভিনেতা।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মিল্ক স্টুডিওতে অনুষ্ঠিত হয় একটি নিলাম। এতে ঘোষণা দেয়া হয়, এমিলিয়ার সঙ্গে গেম অব থ্রোনস’র একটি পর্ব দেখার সুযোগ পাবেন ভক্তরা। ২০ হাজার মার্কিন ডলার থেকে নিলাম শুরু হয়। নিলামের সময় উপস্থিত ছিলেন এমিলিয়া ক্লার্ক। এ ছাড়াও ছিলেন তার ‘গেম অব থ্রোনস’ সহ-অভিনেতা কিট হ্যারিংটন।
নিলামে এ অভিনেত্রীর সঙ্গ পেতে ৮০ হাজার মার্কিন ডলার দর হাকেন ব্র্যাড। কিন্তু তাকে টপকে ৯০ হাজার মার্কিন ডলার ডাক দেন কিট হ্যারিংটন। এরপর ব্র্যাড পুনরায় ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার দর হাকেন। কিন্তু তাতেও কাজ হয়নি। সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার মূল্যে নিলাম শেষ করেন অন্য এক ব্যক্তি।
নিলামের অর্থ দেয়া হবে জে/পি এইচআরও অ্যান্ড ডিজাস্টার রিলিফ অর্গানাইজেশনে। যা থেকে হাইতির জনগণের জন্য খরচ করা হবে।

