ঢাকাWednesday , 10 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধন হয়েছে দুদিন আগে। কিন্তু ১৩ তারিখ মাঠে গড়াবে যুবাদের বিশ্বকাপ। তার আগে দলগুলো প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আজ বুধবার ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে গেছে সেটি। মুষলধারে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
শুধু বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ নয়, বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ড-পাপুয়া নিউগিনি, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ও আফগানিস্তান-নামিবিয়ার মধ্যকার ম্যাচও। শুধু ভারতের যুবারা গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছে। ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে। এরপর দক্ষিণ আফ্রিকাকে তারা বেধে ফেলে ১৪৩ রানেই মধ্যেই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচগুলো :
১৩ জানুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া
১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম কানাডা
১৮ জানুয়ারি : বাংলাদেশ বনাম ইংল্যান্ড।