ঢাকাTuesday , 9 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিৎ-ফারিয়ার ‘মনের কিনারে’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমায় জুটি বেঁধেছেন ওপার বাংলার সুপার স্টার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। অশোক পাতি পরিচালিত এ সিনেমাটি মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে এর ‘মনের কিনারে’ শিরোনামের একটি গান। গত ৫ জানুয়ারি ইউটিউবে এটি প্রকাশ করা হয়।
রাজ বর্মনের কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছেন জিৎ। তার সঙ্গে রয়েছেন নুসরাত ফারিয়া। প্রাঞ্জলের কথায় গানের সুর করেছেন স্যাভি। এর আগে এ সিনেমার আরো একটি গান ও ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়।
‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতালিতে হয়েছে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।