ঢাকাTuesday , 9 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় টেস্টের প্রোটিয়া দলে অলিভিয়ের-এনগিডি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার ডুয়ানে অলিভিয়ের ও অভিষেকের অপেক্ষায় থাকা লুঙ্গি এনগিডি। কেপটাউনে প্রথম টেস্টে গোড়ালিতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার ডেল স্টেইন। সেকারণেই মূলত এই দুটি পরিবর্তন।
২৫ বছর বয়সি অলিভিয়ের এখন পর্যন্ত ৫টি টেস্ট খেলেছেন, সবগুলোই ২০১৭ সালে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় এনগিডির। তবে এখনো অন্য দুই ফরম্যাটে খেলা হয়নি ২১ বছর বয়সি এই পেসারের।
আগামী ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সোমবার শেষ হওয়া প্রথম টেস্টে ভারতকে ৭২ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
দ্বিতীয় টেস্টের দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিলে ফিকোয়াও, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা।