ঢাকাTuesday , 9 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ হাজার রানের মাইলফলকে হাফিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের দশম ক্রিকেটার হিসেবে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করলেন ৩৭ বছর বয়সি এই ব্যাটসম্যান।
মাইলফলক ছুঁতে নেলসনে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাফিজের দরকার ছিল ৪০ রান। তবে এর চেয়ে ২০ রান বেশিই করেছেন তিনি। ৭১ বলে ৮টি চারে ৬০ রানের ইনিংসটি সাজান ডানহাতি এই ব্যাটসম্যান।
১৯৭ ম্যাচে হাফিজের রান এখন ৬০২০। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ইনজামাম-উল-হকের (১১৭০১)।
হাফিজের ৬০, শাদাব খানের ৫২ ও হাসান আলীর ৫১ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান তুলেছে পাকিস্তান। জবাবে নিউজিল্যান্ড ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ আছে।