ঢাকাMonday , 8 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুতিনহোর স্বপ্ন পূরণ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফিলিপে কুতিনহোকে ধরে রাখতে সব ধরনের চেষ্টাই করেছে লিভারপুল। কিন্তু কুতিনহোর মন পড়ে ছিল যে বার্সেলোনায়! তাই তো লিভারপুল ছেড়ে বার্সায় আসার পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানালেন, তার স্বপ্ন পূরণ হয়েছে।
বার্সার তিনটি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর অবশেষে গত শনিবার ১৪২ মিলিয়ন পাউন্ডে কুতিনহোকে ছাড়তে রাজি হয় লিভারপুল। আজ অফিসিয়ালি চুক্তিতে সই করবেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। এরপর তাকে ন্যু ক্যাম্পে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।
কুতিনহো শনিবার রাতেই বার্সেলোনায় উড়ে গেছেন। রোববার ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচ শেষে ফটোসেশনে অংশ নিয়েছিলেন ২৫ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা।
বার্সেলোনার টুইটার পেজে পোস্ট করা ভিডিওতে কুতিনহো বলেছেন, ‘হাই বার্সা সমর্থকরা, আমি চলে এসেছি। আমার স্বপ্ন পূরণ হলো। আশা করি কাল (আজ) দেখা হবে।’
পরে তিনি বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশে খেলতে তার আর তর সইছে না, ‘এটি অবিশ্বাস্য যে, আমি আইডল খেলোয়াড়দের সঙ্গে খেলব। সেই সব খেলোয়াড়, যারা অনেক ইতিহাস গড়েছে। লিও মেসি, লুইস সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে, বুসকেটস। তাদের অংশ হতে পেরে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার, একসঙ্গে অনেক কিছু জেতার সুযোগ পেয়ে আমি খুশি।’
বার্সেলোনার সঙ্গে কুতিনহোর চুক্তি হচ্ছে সাড়ে ৫ বছরের। তার বাই আউট ক্লজ থাকছে ৩৫৫ মিলিয়ন পাউন্ড। দলবদলের চুক্তিতে বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড় এখন কুতিনহো। তার ওপরে আছেন শুধু নেইমার। গত আগস্টে পিএসজিতে যাওয়ার সময় নেইমার ২০০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা ছাড়েন।