ঢাকাMonday , 8 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিলে সোনমের বিয়ে!

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রেমের সম্পর্ক নিয়ে লুকোচুরি শেষে গত ডিসেম্বরে বিয়ে করেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। এবার তাদের পথেই নাকি হাঁটতে চলেছেন আরেক আলোচিত জুটি সোনম কাপুর ও আনন্দ আহুজা। চলতি বছরেই বিয়ে করছেন তারা। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সূত্রের দেয়া তথ্যমতে, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম-আনন্দ। ভারতের যোধপুরে হবে এ বিয়ে। খুব স্বল্প পরিসরে এর আয়োজন করা হবে। মাত্র ৩০০ অতিথি এতে উপস্থিত থাকবেন। কিন্তু এ জুটি বিয়ের ব্যাপারটি গোপন করছেন। বলা হচ্ছে, এটি সোনমের কাজিন মুহিত মারওয়ার বিয়ের আয়োজন। যেটিকে সবাই তাদের বিয়ে বলে ভুল করছেন।
প্রায় দুই বছরের অধিক সময় ধরে বলিপাড়ায় সোনম ও আনন্দ আহুজার প্রেমের চর্চা চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। যদিও প্রেমের বিষয়টি এখনো শিকার করেননি এ কথিত প্রেমিক জুটি।
সোনমের পরবর্তী সিনেমা প্যাডম্যান। ২৬ জানুয়ারি মুক্তি পাবে এটি। এছাড়াবীরে দি ওয়েডিং সিনেমার শুটিং করছেন তিনি। এটি প্রযোজনা করছেন এ অভিনেত্রীর বোন রিয়া কাপুর। এ সিনেমার মাধ্যমে মা হওয়ার পর আবারো বড় পর্দায় হাজির হচ্ছেন কারিনা কাপুর। এতে আরো অভিনয় করছেন স্বারা ভাস্কর।