ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেবের সঙ্গে রাধিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রাধিকা আপ্তে। সিনেমায় অভিনয় দক্ষতার কারণে দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত তিনি। বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন। এরই মধ্যে দেব প্যাটেলের সঙ্গে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল। স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেন। এছাড়া গত বছর লায়ন সিনেমার জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব চরিত্রের মনোনয়ন পেয়েছিলেন এ অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রাধিকা বলেন, ‘হ্যাঁ, আমি দেব প্যাটেলের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করছি। খুব শিগগির এর ঘোষণা দেবো।’
মুক্তির অপেক্ষায় রয়েছে রাধিকার পরবর্তী সিনেমাপ্যাডম্যান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়া সাইফ আলী খানের সঙ্গে বাজার সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি বাদলাপুর সিনেমাখ্যাত পরিচালক শ্রীরাম রাঘবের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন এ অভিনেত্রী। সম্প্রতি অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্মের শুটিং শেষ করেছেন রাধিকা।
প্যাডম্যান ও বাজার সিনেমারে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘প্যাডম্যান সিনেমার শুটিংয়ে মনে হয়েছে শুরু না হতেই শেষ হয়ে গেছে। আমরা মহেশ্বরে এক মাস শুটিং করেছি। অবাক করা ব্যাপার হলো, অক্ষয় দিনে আট ঘণ্টা কাজ করেছেন। এটি খুবই জলদি হয়েছে। বাজার সিনেমাটির শুটিং মুম্বাইজুড়ে হয়েছে। আমাদের সব সময় ভ্রমণের ওপর থাকতে হয়েছে এবং এটি শেষ হতে সময় লেগেছে। বড় সিনেমার মাধ্যমে আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন, এটিই যা পার্থক্য।’