ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন অপি করিম

Link Copied!

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেত্রী অপি করিম। দেড় বছর আগে সর্বশেষ ‘খুঁটিনাটি খুনসুটি’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর সংসার, চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বিরতি ভেঙে আবারো অভিনয়ে ফিরছেন তিনি। ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’ নামে একটি ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী।
সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ আমিন। এটি পরিচালনা করছেন অমিতাভ রেজা। গত ১৭-২৬ ডিসেম্বর দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন স্থানে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
তিনজন মানুষের ভ্রমণের গল্প নিয়ে গড়ে উঠেছে সিরিজটির কাহিটি। তাদের একজন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন। তাকে জবা নামেও ডাকা হয়। এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নিভেল ও রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করছেন। আগামী মার্চে একটি ওয়েব চ্যানেলে সিরিজটি দেখা যাবে।
মাঝে বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছিলেন অপি করিম। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় কাজ করেননি তিনি। তা ছাড়া এ অভিনেত্রী প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তার একটি আর্কিটেকচার ফার্ম রয়েছে, তা নিয়েও ব্যস্ত থাকতে হয়। তাই সুবিধা মতো সময়ে ভালো চিত্রনাট্য পেলে অভিনয়ও করবেন বলে জানিয়েছেন অপি।