ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টেইনের সিরিজ শেষ!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কাঁধের চোটে এক বছর মাঠের বাইরে ছিলেন। মাঠে ফিরে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই আবার চোট পেয়েছেন ডেল স্টেইন। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকান পেসার চলমান কেপটাউন টেস্টে আর বোলিং করতে পারবেন না। এমনকি বাকি সিরিজেই সম্ভবত আর খেলতে পারবেন না!
শনিবার টেস্টের দ্বিতীয় দিন নিজের ১৮তম ওভারে বোলিংয়ের সময় চোটটা পেয়েছেন স্টেইন। ফলে ওই ওভার শেষ করতে পারেননি, মাঠ ছেড়ে যান। ওভারের শেষ তিন বল করেন ভারনন ফিল্যান্ডার। দ্রুতই স্টেইনের গোড়ালিতে স্ক্যান করানোর জন্য পাঠানো হয়। স্ক্যানের পর জানা গেছে, তার গোড়ালির একটি টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। কেপটাউন টেস্টে তিনি আর বোলিং করতে না পারলেও প্রয়োজন হলে ব্যাটিংয়ে নামবেন।
স্টেইনের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার ও চিকিৎসক মোহাম্মদ মোসাজি বলেছেন, ‘বোঝা যাচ্ছে সে হতাশ, তবে সে যত দ্রুত সম্ভব সেরে ওঠার চেষ্টা করবে। আপনারা দেখেছেন সে মাঠে নিজেকে কতটা উপভোগ করেছে। সাধারণত গুরুত্বপূর্ণ টিস্যু ক্ষতিগ্রস্ত হলে সেরে উঠতে বিশ্রাম প্রয়োজন।’
২০১৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে কাঁধে চোট পেয়েছিলেন স্টেইন। এরপর সব ধরনের ক্রিকেট থেকে এক বছর মাঠের বাইরে ছিলেন। গত নভেম্বরে মাঠে ফিরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া র‍্যাম স্ল্যাম টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাঁচটি ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন তিন দিনের প্রস্তুতি ম্যাচ। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই আবার চোটে পড়লেন।
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আর খেলতে না পারলে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজে খেলবেন স্টেইন। তার আগে ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সীমিত ওভারের কিছু ম্যাচও খেলতে পারেন ৩৪ বছর বয়সি প্রোটিয়া পেসার।