ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুটি শেষে জাবিতে ক্লাস শুরু

Link Copied!

জাবি সংবাদদাতা : দীর্ঘ ১২ দিনের শীতকালীন ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) আবু হাসান জানান, আজ রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু।
শীতকালীন ছুটির আওতায় গত ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১২ দিন বন্ধ ছিল। তবে গত ৪ জানুয়ারি ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস পরীক্ষা শুরু হয় রোববার। শীতকালীন ছুটি চলাকালীন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা ছিল।
এরই মধ্যে ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। ফলে ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।