ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাগআউটে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ ওয়েঙ্গার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ১-১ গোলে ড্র করা ম্যাচ অপেশাদার আচরণের জন্য শাস্তি পেয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। গত রোববার এমন আচরনের জন্য আর্সেনাল কোচকে তিন ম্যাচের ডাগআউট নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তিন ম্যাচের শাস্তির সঙ্গে তাকে ৪০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।
ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) শুক্রবার এক বিবৃতিতে জানায়,ওয়েঙ্গার স্বীকার করেছেন, তার আচরণ ছিল অবমাননাকর ও খারাপ এবং রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে ম্যাচের ৮৯তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি মাইক ডিন। সেখানেই অভিযোগ ওয়েঙ্গারের।
আগামী রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিষেধাজ্ঞার প্রথম ম্যাচ কাটাবেন ওয়েঙ্গার। আর লিগ কাপের সেমি-ফাইনালে চেলসির বিপক্ষে ও প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের ডাগআউটে দেখা যাবে না গানার এ কোচকে।