ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এভারটনের বিপক্ষে কষ্টার্জিত জয় লিভারপুলের

Link Copied!

স্পোর্টস ডেস্ক: এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে এভারটনের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। আনফিল্ডে গতকাল রাতে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লুপের দল।
চেনা মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে ছিল লিভারপুল। এভারটনের বিপক্ষে লিভারপুল এগিয়ে যায় ৩৫তম মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন মিলনার।প্রথমার্ধে মিলনারেরে গোলে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় অলরেডসরা।
বিশ্রাম শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে এভারটন। ম্যাচের ৬৭ মিনিটে সফরকারী দলকে সমতায় ফেরান সিগুর্ডসন। তার গোলে ১-১ ব্যবধানে ম্যাচ জমে উঠে। তবে শেষদিকে ঘরের মাঠে লিভারপুলকে উদ্ধার করেন ভিলজিল ভন ডিজক। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচের ৮৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি।
সাউদাম্পটন থেকে আসা নতুন এই খেলোয়াড় শুরুতেই দলের জয়ে অবদান রাখেন। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ম্যাচের এক পর্যায়ে লিভারপুলের রবার্তো ফিরমিনহো ও এভারটনের ম্যাসন হোরগেট বর্ণ বিদ্বেষের রেস ধরে বিবাদে জড়িয়ে পড়েন। তাদের এ ঘটনা নিয়ে তদন্ত করছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।