ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সত্য ঘটনা নিয়ে ‘সময়ের গল্প’

Link Copied!

‘সময়ের গল্প’

বিনোদন প্রতিবেদক : আমাদের সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ ও তার রহস্য সমাধানের সত্য ঘটনা আসছে টিভি পর্দায়। ‘সময়ের গল্প’ নামে ধারাবাহিকের মাধ্যমে তা তুলে ধরবেন পরিচালক তপু খান।
শনিবার তিনি বলেন, সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মূলত এই ধারাবাহিকটি নির্মাণ করা। এর প্রতি পর্বে দর্শক নতুন নতুন গল্প দেখতে পাবেন। যার মাধ্যমে বিভিন্ন ধরণের অপরাধ সম্পর্কে জানতে পারবেন ও সতর্ক হতে পারবেন।
‘সময়ের গল্প’ প্রতি রবি ও সোমবার রাত ৮টায় আর টিভিতে প্রচারিত হবে। রোববার (৭ জানুয়ারি) দেখানো হবে এর প্রথম পর্ব। এই পর্বের নাম ‘দহন’। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, রোমানা স্বর্ণা, ইভান সাইর, মাধবীলতা, কাজল সুবর্ণ, ওয়াসিম প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন এলিনা শাম্মী।
পর্ব পরিচালনায় থাকছেন আনিসুর রহমান রাজিব, সাইফুল আলম শামীম ও মাহাদি শাওন আদনান। প্রতিটি পর্বের দেখা যাবে ভিন্ন ভিন্ন শিল্পীকে। শ্যুটিং হয়ে যাওয়া অন্যান্য পর্বগুলোতে অভিনয় করেছেন নায়ক আমিন খান, মৌসুমি হামিদ, তানভীর, আশীষ, নুসরাত জান্নাত রুহি ও পান্থ আফজালসহ অনেকে।
ধারাবাহিকটি সঞ্চালনা করবেন মৃদুল হাসান হৃদয়।